নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

দুর্গন্ধে পরিত্যক্ত বাড়িতে মিলল গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
43.4kভিজিটর

বোয়ালখালীতে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর ) বিকেলে ৪টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডী বাংলা পাড়া এলাকার পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মরদেহ দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নিহত এমদাদুল ইসলাম হাবিব ওই এলাকার মৃত শফিদুল ইসলামের ছেলে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হায়াত জানান, খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ রোববার হাবিবকে দেখা গিয়েছিল। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায় ১০ থেকে ১২ বছর ধরে স্ত্রী-সন্তান ছাড়া ভবঘুরের মতো জীবনযাপন করতেন। জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ির ছোট একটি কুঁড়েঘরে তিনি থাকতেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, লাশ দেখে মনে হয়েছে দু-তিন দিন আগে তিনি মারা গেছেন। লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x