নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নওগাঁয় রাতের আধারে ছিনতাই

আব্দুর রশিদ তারেক নওগাঁ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
78.0kভিজিটর

নওগাঁয় রাতে মোটরসাইকেল আরোহী কে পথ আটকে মারধর হাসুয়া দিয়ে জখম ও টাকাসহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

এসময় ছিনতাইকারীদের মারধরে মোঃ আব্দুল ছালেক (৪০) নামে এক যুবক আহত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ই জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় নওগাঁ পৌরসভার পার-নওগাঁ নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপের সামনে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটে।

ছিনতাইকারীদের কবলে পরা নওগাঁ সদরের পার-নওগাঁ (দক্ষিণ) পাড়া মহল্লার মোঃ নওশেদ প্রামানিকের ছেলে মোঃ আব্দুল ছালেক জানান,
১৬ই জুলাই ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় আমি আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখে আমার নিজ মোটরসাইকেল যোগে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা করি।

নওগাঁ পৌরসভার পার-নওগাঁ নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব হইতে ওৎপেতে থাকা তিনজন অজ্ঞাত যুবক হাতে ধারালো হাসুয়া সহ আমার মোটরসাইকেলের সামনে আসিয়া দাঁড়াইয়া আমার পথ রোধ করে। আমাকে আটক করে এবং বলে যা আছে বের কর।আমি অস্বীকার করায় একজনের হাতে থাকা ধারালো হাসুয়া দ্বারা আঘাত করিলে আমি ডান হাত দ্বারা প্রতিহত করায় আঘাতটি আমার ডান হাতে লাগিয়া কাটিয়া রক্তাক্ত জখম হয়।

ছিনতাইকারিরা আমার পরিহিত গেঞ্জি ধরে টানাটানি করে মোটরসাইকেল থেকে নামিয়ে তারা তিনজন মিলে আমার শরীরে বিভিন্ন স্থানে এলোপ্যাথিকভাবে মারপিট করা শুরু করে।
আমার হাতে থাকা স্বর্ণালংকার, ঘড়ি, মূল্যবান জিনিসপত্র সহ নগদ ৩৫,১১৫ টাকা ও দুইটি দামি মোবাইল নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়।যা পথে সিসি ক্যামেরায় ধরা পড়ে।

এঘটনায় আমিসহ পরিবারের লোকজনের সহায়তায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে জরিতদের ধরতে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x