নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

জরুরি মানবিক আবেদন: নিতাই কর্মকার (৫৫) নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
জরুরি মানবিক আবেদন: নিতাই কর্মকার (৫৫) নিখোঁজ
588.7kভিজিটর

নিতাই কর্মকার (৫৫) নিখোঁজ। গত ২৫/০৭/২০২৫ ইং তারিখে বরিশাল রূপাতলী বাস টার্মিনালের সামনে থেকে আনুমানিক দুপুর ১২টা থেকে নিতাই কর্মকার (৫৫) নামের একজন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি বগুড়া পুলিশ ফাঁড়ির বিপরীতে, নতুন বাজার, ডাচ্ বাংলা ব্যাংক, ১৯নং ওয়ার্ড, বিসিসি, বরিশালের ঠিকানায় অবস্থান করছিলেন।

নিখোঁজ ব্যক্তির বিবরণ:

  • নাম: নিতাই কর্মকার
  • বয়স: ৫৫ বছর
  • পিতার নাম: রাজেন্দ্র কর্মকার
  • মাতার নাম: শিশুবালা কর্মকার
  • জাতীয় পরিচয়পত্র নং: ৪৭৯৫১২৩৪২৫৬৮৪
  • স্থায়ী ঠিকানা: মৌলভীপাড়া সুলতান আহমেদ রোড, খুলনা সদর, খুলনা।
  • শারীরিক গঠন: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ উজ্জ্বল বর্ন।
  • পোশাক: নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেক জামা এবং কালো প্যান্ট।

বিশেষভাবে উল্লেখযোগ্য:
জনাব নিতাই কর্মকার প্রায় ১০ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ অচল হয়ে যায় এবং কথা বলতে তার অসুবিধা হয়। তিনি নিয়মিত চিকিৎসারত থাকলেও পুরোপুরি সুস্থ নন। তিনি প্রতিদিন সকালে হাঁটার জন্য বের হতেন এবং সকাল ১০টার মধ্যে বাসায় ফিরতেন। কিন্তু আজ, ২৫/০৭/২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় তার বর্তমান ঠিকানা, নতুন বাজার, বগুড়া পুলিশ ফাঁড়ির বিপরীতে, ডাচ্ বাংলা ব্যাংক, ১৯নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল থেকে বের হওয়ার পর সকাল ১১:৩০ মিনিটের পরও তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি জনাব নিতাই কর্মকারের সন্ধান পেয়ে থাকেন, তবে নিম্নলিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করে পরিবারের দুশ্চিন্তা লাঘবে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:

যোগাযোগের জন্য ফোন নম্বর:

  • ০১৭৮৬-৬৮০৭৮৯
  • ০১৬০৯-৩১৮৬৮৭
  • ০১৭৪৪-৮৬৮৯৮৯
  • ০১৩৪০-৬৫৪০১১ (নিতাই কর্মকারের)
    আপনার সামান্য তথ্যও পরিবারের জন্য অনেক বড় আশা হতে পারে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x