নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
57.2kভিজিটর

আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বোয়ালখালীর পূর্ব কধুরখীল খোকার দোকান এলাকা থেকে মিলন মন্দিরে যাওয়ার পথে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা অটোরিকশার চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
আহত চালক আব্দুল নবী, তিনি মুন্সিরহাট সংলগ্ন মুন্সিপাড়ার বাসিন্দা আবদুস সবুরের ছোট ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বোয়ালখালীর মতো শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের নৃশংস ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x