নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেলো ৫ প্রাণ

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:-
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
160.8kভিজিটর

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরে গেল ৫ প্রাণ ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ ঈদের দিনে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও মোটরসাইকেলের কয়েকজন আরোহী নিহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x