নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

হিজলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
79.9kভিজিটর

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মান্দ্রাতর কুশুরিয়া দলদী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৫টায় হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নোমানুর রহমানের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোলাইমান জমাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর ফকির, মোঃ আলম শরিফ শিকদার, আলহাজ্ব মোঃ হুমায়ুন তালুকদার ও মোঃ তানভীর আহমেদ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ফারুক ফরাজি, হিজলা উপজেলা যুবদল নেতা তানজিল আহমেদ শিতল তালুকদার, হিজলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ গাজী সাইদুল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ অলিউদ্দীন বেপারী, হিজলা উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ হাবিব জমাদার, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ইসমাইল মোল্লা, যুবদল নেতা আঃ রহমান মোল্লা, মোঃ কালাম আকন, কামাল মাঝী, ধলু মোল্লা, মোঃ শরিফ বাবুচী, মোঃ আলমগীর মৃধা নিরব ও খলিল হাংসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন গৌরবদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোলাইমান হোসেন সোহাগ, মোঃ শরিফ জমাদার, মোঃ বাহাদুর খান ও শাহাদাত তাং। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌরবদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার জমাদার, সাধারণ সম্পাদক ইব্রাহিম শিকদার বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম চৌকিদার।
অনুষ্ঠানে কৃষক দল, যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x