নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নির্বাচনে ইশতেহারে সড়ক নিরাপত্তার উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
94.5kভিজিটর

সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ হাজারের অধিক মানুষের জীবন বাঁচাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ
গ্রহণকারী বিভিন্ন রাজনীতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারের সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও সরকারের অদুর্দশীতায় এবং কতিপয় পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও হতাহতের সংখ্যা বেপরোয়াভাবে বাড়ছে।

কৌশলগত পরিবহন পরিকল্পনায় গলদের কারণে সারাদেশে শহর ও শহরতলীর যোগাযোগের বাস নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে। মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজিচালিত অটোরিক্সার মত ছোট ছোট যানবাহন নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার কারণে যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এতে করে সড়কের বিশৃঙ্খলা, অরাজকতা ও ভাড়া নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমভাবে বেড়েছে।

এহেন পরিস্থিতি থেকে উত্তোরণে, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে মানুষের প্রাণহানি থামাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x