নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

সালথার রামকান্তপুর ইউনিয়নে শামা ওবায়েদ এর নির্বাচনী উঠান বৈঠক

 সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
184.8kভিজিটর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, আসন সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সোমবার (২৬ জানুয়ারী) রাত ৮টায় সালথা কলেজের পাশে মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট চান, ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, সালথা উপজেলা বিএপির সাবেক দপ্তর সম্পাদক আবুল বাসার, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, আব্দুর রব,মুরাদুর রহমান মুরাদ, মিজান খান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মোঃ এনায়েত হোসেন, মিরান হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সালথা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সামচুল আলম সবুজ সহ বিএনপি নেতাকর্মী ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করতে চায়। তাই ১২ তারিখ সারাদিন ধানের শীষে আপনারা ভোট দিবেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x