নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ইউরোপ,সাইপ্রাসে প্রবাসীদের আয়োজনে সু-সম্পন্ন হলো ৮ম তম সরস্বতী মায়ের পূজা।

সুজিত কুমার মৃধা।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
188.8kভিজিটর

বাংলাদেশ প্রবাসী হিন্দু কল্যাণ সংগঠন, সাইপ্রাসের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৮ম বারের সরস্বতী পূজা।

নিকোসিয়া, সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা, ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে এবারের পূজার আয়োজন। দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল ভক্তি, আনন্দ ও শৃঙ্খলার এক অপূর্ব মিলনমেলা।

পূজার মূল আনুষ্ঠানিকতার মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, হাতে খড়ি, দ্বীপ প্রঞ্জলন, আলোচনা সভা। পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক আয়োজন, যা অনুষ্ঠানে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— বাদল রায়, প্রলয় ঘোষ, সুজিত কুমার মৃধা, পিনব চক্রবর্তী (বাপ্পা), তন্ময় মজুমদার, তৃষা ভৌমিক, নমিতা মন্ডল জ্যোতি, পলি রায়, প্রত্তিকা ঘোষ, নিলয় মজুমদার, কনক কর্মকার, হিমেল দাস, বিকাশ কীর্তনীয়া, দীপ্ত দে, অলোক, রিংকু, বিমল, সত্যজিৎ, আকাশ দেবনাথ, হৃদয় দেবনাথ, জয় দেবনাথ অয়ন দে,রনি হালদার,শ্রীজন দে, সহ আরও অনেকেই। পূজার পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন বাপ্পি চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইপ্রাসের বিশিষ্ট ব্যবসায়ী শামিম ফয়সাল ও মনির সরকার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী ব্যবসায়ী তাপস ভদ্র।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্ট আয়োজক সুজিত কুমার মৃধা বলেন,
“প্রবাসে থেকেও নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপস্থিত ভক্তদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য পরিচিত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

সব মিলিয়ে, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রবাসের মাটিতে এক সুন্দর, স্মরণীয় ও মিলনমেলায় পরিণত হয় এবারের সরস্বতী মায়ের পূজা উদযাপন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x