নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

মোঃ মিজানুর রহমান পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
144.0kভিজিটর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) পঞ্চগড়ে ১০ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জোটের নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভাটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পঞ্চগড় চিনিকল মাঠ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, “কেউ কেউ আছে যারা কোকিলের মতো আসে আবার চলে যায়, উড়ে এসে জুড়ে বসে। আবার কখনো বসন্তের কোকিলের মতো এসে কুহু কুহু ডাকে।” তিনি আরও বলেন, “পঞ্চগড়বাসীকে মায়ের সৎ সন্তানের মতো দীর্ঘদিন ধরে আলাদা করে রাখা হয়েছে। আমি এটার সাক্ষী হতে এসেছি। আমরা আর আলাদা করতে চাই না, পঞ্চগড়কে সামনে এগিয়ে নিতে চাই।”

উন্নয়নের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “এতদিন আপনারা শুনেছেন টেকনাফ থেকে তেতুলিয়া। এখন আমরা কথাটা একটু উল্টে দিতে চাই—তেতুলিয়া থেকে টেকনাফ, উন্নয়নের জোয়ার পঞ্চগড় থেকেই শুরু হবে।” তার বক্তব্যে বারবার উঠে আসে বৈষম্য দূর করে সমঅধিকারের ভিত্তিতে দেশ গঠনের অঙ্গীকার।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক ইকবাল হোসেন, পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী শফিউল্লাহ সুফি সহ জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় প্রতীক হস্তান্তর অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান পঞ্চগড়-১ আসনের এমপি প্রার্থী সার্জিস আলমের হাতে ‘শাপলা কলি’ প্রতীক এবং পঞ্চগড়-২ আসনের এমপি প্রার্থী শফিউল্লাহ সুফির হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন।

জনসভায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাদের বক্তব্যে সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x