নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

হাতিবান্ধায় শীতার্তদের পাশে দাঁড়ালো বিজিবি

‎মেহেরুবান হাবিব (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
195.8kভিজিটর

হাতিবান্ধায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর উদ্যোগে জনসচেতনামূলক সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন বড়খাতা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
‎সভায় অধিনায়ক বিজিবিকে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

‎এ সময় তিনি মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদক পরিবহন, সেবন ও মজুদের বিষয়ে বিজিবির জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
‎জনসচেতনামূলক সভা শেষে স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ ২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ প্রায় তিনশত জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x