নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বরিশালের হিজলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বড় অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
218.5kভিজিটর

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বরিশালের হিজলা থানাধীন সওড়া–সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭টি ড্রেজার ও ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।
এ সময় ট্রলার তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের মালিকদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x