নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বরিশালে বিভাগীয় বইমেলা ৩০ ডিসেম্বর

আবুল বসার বরিশাল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
220.1kভিজিটর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগীয় বইমেলা।মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

আজ (সোমবার) সন্ধ্যায় সার্কিট হাউস সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় বইমেলা -২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, নগরীর বেলস্ পার্কে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল থাকবে। বইমেলা আনন্দময় করতে দর্শকদের জন্য বরিশাল বিভাগের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়াও বিকেলে কবি সাহিত্যিকদের অংশগ্রহণে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

উল্লেখ্য, মেলা প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ১০ টা এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x