নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের ভাই পিন্টু মাদকসহ সাতজন গ্রেপ্তার

আরিফুজ্জামান চাকলাদার
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
158.6kভিজিটর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে শফিউল আল পিন্টুসহ সাত জনকে মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪০৪ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর ছোট ভাই শফিউল আল পিন্টু (৪৪), মধুখালী উপজেলার দস্তর দিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে রবিন সেখ(৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সর্বানদিয়া গ্রামের ইমামুল সেখ(৩৮), আমোরদী গ্রামের হাসেম শেখের ছেলে রেজাউল সেখ (৩২), রেজাউলের ছোট ভাই তরিকুল সেখ(১৮), কোতোয়ালি থানার চতর গ্রামের ছেলে মো. জাহিদ শেখের ছেলে মিলন সেখ (২৭)।
তার সাথে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পর বোয়ালমারী থানা পুলিশের এসআই শফিকুল আলম বাদী হয়ে রবিবার(২৮ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৩৪ দায়ের করে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x