নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

ব্র‍ি তে দূর্নিতীর পথ সুগম করতে জোরপূর্বক সকল পকেট কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
34.5kভিজিটর

গঠনতন্ত্রে নির্বাচন এর মাধ্যমে কমিটি গঠনের বিধান থাকলেও অফিস আদেশে ব্র‍ি’র অভ্যন্তরিন
সেবা সংগঠনের কমিটি গঠন করা হয়। এর আগে বলপূর্বক ব্রি কর্মকর্তা সমিতিতে মহপরিচালক ও হাবিবুর রহমান মুকুল গং দের অনুগত কমিটি করার জন্য কৌশলে বর্তমান সভাপতিকে বাধ্য করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিতে ড. রফিক গং দের দূর্নীতি ও সকল অপকর্মের জন্য কোন রুপ প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয়। কর্মকর্তা সমিতির বর্তমান সভাপতি জনাব মাহবুবুর রশিদ তালুকদার এর বিরুদ্ধে একজন প্লাম্বারকে দিয়ে মিথ্যা ও এখতিয়ার বহির্ভূত অভিযোগ পেশ করিয়ে তাকে চাপে রাখার কৌশল নিয়েছে।

প্লাম্বার কামাল উদ্দিনের বিরুদ্ধে ইতোপূর্বে ব্রি’র সকল গেইটে তালা মেরে ড. রফিককে মহাপরিচালক বানানোর জন্য মব সৃষ্টির অভিযোগ রয়েছে। এছাড়া বিগত সরকারের সময় ফেনীর একজন এমপির নাম ভাংগীয়ে ব্রি সোনাগাজীর সকল ঠিকাদার দের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ড. রফিক ব্রি সোনাগাজীর প্রধান থাকাকালীন এই কামাল তার সকল অনৈতিক কাজের সহযোগী ছিল। ৫ আগষ্টের পর রাতারাতি ড. রফিক, কামাল মুকুল গংরা জাতীয়তাবাদী বনে যায় এবং বর্তমানে ব্রি’র সকল অপকর্মের সহযোগী ও অবৈধ সুবিধাভোগী।

ব্রি’র কর্মজীবিদের সন্তানরাই কেবল সেবা সংগঠনের সদস্য হওয়ার যোগ্য, অথচ ক্যান্টিন বয়ের সন্তানকেও এই কমিটির সদস্য করা হয়েছে। বুয়েটের একজন ছাত্র বর্তমান কমিটির সভাপতি হওয়া সত্বেও। এই কমিটি একজন প্রশাসনিক কর্মকর্তার স্বাক্ষরে বর্তামান কমিটির মেয়াদ থাকা সত্বেও নতুন কমিটি গঠন করা হয়েছে।
বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক মহোদয়কে প্রধান অতিথি করে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করায় ড. রফিক গং অসন্তুষ্ট হন এবং এই কমিটি ভাংগার জন্য নজিরবিহীন ভাবে অফিশিয়াল আদেশে কমিটি গঠন করা হলো।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x