গোপালগঞ্জে পুলিশে কর্মরত এ,এস,আই (নিঃ) মো: সোহেল মিয়া এস,আই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়াতে তাহাকে র্যাঙ্ক ব্যাজ পরিধান করিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।
মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা পুলিশ কার্যালয়ে র্যাঙ্ক ব্যাজ পরানোর আয়োজন করেন।
কেন্দ্রীয় মেধা ভিত্তিক তালিকায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এ,এস,আই (নিঃ) মো: সোহেল মিয়াকে এস,আই (নিঃ) পদে পদোন্নতি দেওয়া হয়।
র্যাঙ্ক ব্যাজ পরানোর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদার।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য এস.আই মো: সোহেল মিয়াকে অভিনন্দন ও শুভকামনা জানান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, তিনি নতুন পদে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।