নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রশিদ তারেক নওগাঁ
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
55.3kভিজিটর

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গনভোটের রায় বাস্তবায়নের উদ্যেশ্যে বিকেল পাঁচটায় মুক্তির মোড় মডেল মসজিদ হতে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিব।

বক্তব্য রাখেন এনসিপি জেলা আহবায়ক মাহফুজুর রহমান রুবেল চৌধুরী, এবি পার্টির জেলা কমিটির আহবায়ক এডভোকেট কাজী আতিকুর রহমান, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন,  জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম, বাংলাদেশ খেলাফত মজলিস এর  জেলা উপদেষ্টা খন্দকার রেজাউর রহমান টুকু, খেলাফত মজলিসের জেলা সহ সাধারন সম্পাদক ডাঃ আবু সাইদ, শিবিরের জেলা সভাপতি আজফারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডঃ আব্দুর রহিম।
‎নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সাথে প্রতারণা করেছে বিএনপি সরকার।
‎অবলম্বে গনভোভোটের রায় বাস্তবায়নের দাবী করেন।
‎জুলাই সনদের দ্রুত বাস্তবায়নসহ অবিলম্বে সাংস্কার কার্যকরের দাবি করে বক্তব্য রাখেন ১১ দলীয় নেতৃবৃন্দ।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x