নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
13.8kভিজিটর

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন।

সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব এবং নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদের বাস্তবায়নই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পথ রুদ্ধ করার একমাত্র উপায়। সরকার ও সরকারদলীয় কিছু ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা একটি থানা বা জেলার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, এমনকি নিজেদের দলীয় সংসদ সদস্যদের বাসাবাড়ির নিরাপত্তাও দিতে পারেন না, তাদের পক্ষে সারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরে সংস্কার। সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।

তিনি অভিযোগ করে বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা একসময় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে কথা বলেছেন, ক্ষমতায় এসে তারাই জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বসানো হচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। অথচ আজ আবারও সেই বৈষম্য দেখতে পাচ্ছি। মুখে শতভাগ সংস্কারের কথা বলা হলেও বাস্তবে এর সম্পূর্ণ বিপরীত পথে হাঁটা হচ্ছে।

মাহফুজুর রহমান আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক ঐক্য গড়ে উঠলে তার ভিত্তি হতে হবে ২০২৪ সালের চেতনা ও জুলাই সনদের বাস্তবায়ন। এর বাইরে অন্য কোনো ভিত্তিতে ঐক্য হতে পারে না।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x