নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

বোয়ালখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

এম মনির চৌধুরী রানা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
26.6kভিজিটর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা এবং র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ (মিলনায়তন)স্বাধীনতায় বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

বোয়ালখালী মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সোহলী নৌশিন প্রত্যাশা,বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মামুনুল হক মামুন,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃশাহানুর ইসলাম,বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী,বোয়ালখালী বিএনপির সাবেক সচিব, চেয়ারম্যান হামিদুল হক মান্নান,বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাঈম হাসান,বোয়ালখালী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ,বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সাফি,বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম শ ম মিজানুর রহমান সহ বোয়ালখালী ডেইরি ফার্মের উদ্যেক্তারা, বিভিন্ন খামারের সফল উদ্যেক্তারা ও প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এই খাতে উৎপাদন বৃদ্ধি সম্ভব। এতে একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x