নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম গোপালগঞ্জ বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
25.7kভিজিটর

গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি ও বাজারজাতের অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। পরে জব্দ করা বিড়ি ও কাঁচামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা।

স্থানীয় সূত্র জানায়, শংকরপাশা এলাকার একটি গোডাউনে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছিল। এতে সরকারের শুল্ক ও কর ফাঁকি দেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে গোডাউন থেকে দুই লক্ষাধিক টাকার নকল বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। একই সঙ্গে নকল বিড়ি তৈরি ও ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগে শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা নকল বিড়ি ও কাঁচামাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বাজারজাত করে আসছে। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি ও কাঁচামাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে কারখানার মালিকের স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নকল বিড়ি তৈরি ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x