বিশ্বম্ভরপুরে ইরা সংস্থার মামলা ফান্ড’র এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭ প্রকল্পের আওতায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সহায়তা বৃদ্ধির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলা সম্মেলন কক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইরা সংস্থার (ECN-7) এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্বরপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান।
সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ সাজু, পলাশ উচ্চ বিদ্যাল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম, মানব সবক ও সমাজ কর্মী নুরে আলম সাগর, চিনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিকুল ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান প্রমুখ।
সভায় বিশ্বম্ভরপুর উপজেলা পাঁচটি ইউনিয়নের পাঁচটি উচ্চ বিদ্যালয় থেকে দরিদ্র পরিবারের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনাসহ নানা সহায়তার বৃদ্ধির জন্য আলোচনা করা হয়।
উপজেলার প্রতিটি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সামাজিক বৃত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সভা পরিচালনা করেন ইরা মনিটরিং ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম। সহযোগিতায় ছিলেন ইরা্ প্রকল্পের, (এফএফ) নীলুফা ইয়াছামিন ও ফারাজনা জান্নাত এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ।