
বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্বর্ণের গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছে চোর। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিকদার বাড়ির মো. হেলালের ঘরে এ ঘটনা ঘটেছে।
চোর প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের গয়না ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী হেলাল। তিনি বলেন, মাগরিবের নামাজের পর নাস্তা করে জোটপুকুর পাড় এলাকায় মাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আধা ঘণ্টা পর ঘরে ফিরে এসে দেখি ঘরের ৪ কক্ষের সমস্ত মালামাল এলোমেলো। আলমিরা খোলা।
হেলাল জানান, চোর ঘরের সানশেড বেয়ে উঠে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকেছে এবং মালামাল নিয়ে পিছনের দরজা খুলে পালিয়েছে। ঘরে মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন হেলাল।
এ বিষয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনের বেলায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার প্রবাসী মো. রায়হানের ঘরে ও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এতে ও খোয়া গেছে স্বর্ণের গয়না ও নগদ টাকা। মো. রায়হান বলেন, ঘরের পেছন দিকের ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকেছে। এতে অল্প বয়সী শিশুদের ব্যবহার করেছে চোরের দল।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.