
ফরিদপুরের বোয়ালমারীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ বিজ্ঞান অলিস্পিয়াড ২০২২ উদযাপন করা হয়। শনিবার বেলা সাড়ে এগারোটায় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগীতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১০টি স্টল বসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান, প্রেসক্লাব সভাপতি অ্যাড. কোরবান আলী, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, উপজেলা পাবলিক লাইব্রেরীর সভাপতি জীবন পাল প্রমুখ। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.