
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় অগ্নিকাণ্ডে ২ দোকানে আগুন।
বুধবার ( ৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকান্ডে বুলবুল সওদাগরের তেলের দোকান ও এমদাদের মোটর সাইকেলের গ্যারেজ পুড়ে যায়।এই ঘটনা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানা গিয়েছে
বিষয়টি নিশ্চিত করেন সুয়াবিল ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.