
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার নওগাঁয় জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। মানুষের সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে দাম সহনীয় পর্যায়ে আনতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির খ.ম. আব্দুর রাকিব। এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.