
বোয়ালখালী শাকপুরায় বসতঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা এবং আলমারি খোলা। ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে তিনি দেখতে পান, আলমারিতে রাখা আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.