
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে ৯পরিবারের প্রত্যেককে ১০০০০ (দশ হাজার) টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। আজ শনিবার সকাল ১০টায় নওগাঁ পৌরসভা জামায়াতের অফিসে উক্ত নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে নওগাঁ জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিবের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত নওগাঁ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের নওগাঁর ৯জন শহীদের পরিবারের পত্যেক পরিবারে ১০০০০ (দশ হাজার) টাকা করে নগদ অর্থ প্রদান করে জামায়াতের নেতৃবৃন্দ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.