
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের নিকট মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত তম্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন ও জোনাকি দম্পতির ছেলে। নিহতের আত্মীয় আব্দুর রশিদ বলেন, পরিবারের অমতে সে বিয়ে করে। এ বিয়ে করাকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকত।
এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিদ্যুৎমিস্ত্রি হিসাবে কাজ করত।
সে একদিন নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি সেখানে রেখে আসে।
শনিবার সকাল ৯টার দিকে তার রেখে যাওয়া যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেঁতলে যায় এবং সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয় চলমান রয়েছে।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.