
চট্টগ্রাম সাংসদীয় আসন ৮ (বোয়ালখালী চান্দগাঁও পাঁচলাইশ ও বায়োজিদ আংশিক) বোয়ালখালী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন এরশাদ উল্লাহ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য সওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.