
আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিস থেকে মাত্র দেড় কিলোমিটার দুরে অবস্থিত আন্দরকিল্লার ছাপাখানা । বিগত নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে-পরে প্রার্থীদের আনাগোনায় মুখর থাকত এই এলাকা। সর্বশেষ নির্বাচনে ও প্রার্থীদের অন্তত পাঁচ লক্ষাধিক রঙিন ব্যানার ও পোস্টার ছাপানো হয়েছে।
কিন্তু এবার চিত্র ভিন্ন । নেই আগের জুলুস নেই পুরানো ব্যস্ততা, পোস্টার ছাপানোর । ছাপাখানা জনবল ও নেমে এসেছে অর্ধেকে। এক প্রকার স্থবিরতা বিরাজ করছে।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অনি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্সের মালিক আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নির্বাচনের কারণে আন্দরকিল্লা এলাকার কিছু প্রেসে ব্যস্ততা আছে, তবে সেটি আগের তুলনায় ১০ ভাগের এক ভাগ ও নয়। পোস্টারে বিধিনিষেধ থাকায় প্রার্থীরা ডিজিটাল বিলবোর্ডের দিকে ঝুঁকছেন।
৩ কারণে এবার ছাপাখানা পাড়া স্থবির থাকবে বলে মনে করেন চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন এবার পোস্টার নিয়ে বিধিনিষেধ আছে। লিফলেটে ও প্রার্থীদের কঠোর হিসাব রাখতে হচ্ছে।
আন্দরকিল্লার রাজাপুকুর লেনে টিএস ভবনে আছে ডিএস প্রিন্টার্স। এর পরিচালক সুকুমার বলেন গত নির্বাচনে এই সময়ে আমার ১৫ জন স্টাফ ছিল, এখন অর্ধেক ও নেই। গতবার যে ব্যবসা করেছি, এবার তার সিকি ভাগ ও নেই।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয়প্রধান ছাড়া অন্য কারও ছবি দেওয়া যাবে না। ভোটের প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ। সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনসভায় একসঙ্গে ৩ টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে প্রথমবারের মতো সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ইসির সিদ্ধান্ত অনুযায়ী, কেউ পোস্টার ব্যবহার করতে পারবেন না।
গত শনিবার চট্টগ্রাম-৮ আসনের ইসলামি ফন্ট্রে প্রার্থী হাসান আযাহরি হাতে দেখা যায় লিফলেট এবং সমর্থকদের হাতে ফেস্টুন।
সংশোধিত আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনী আবহ তৈরিতে পোস্টার ও মাইক আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এবার ব্যতিক্রম হচ্ছে। আমরা একে সাধুবাদ জানাই। একই আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেন এই বিধিনিষেধকে আমি স্বাগত জানাই।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.