
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার সান্তাহারে হরিজন সম্প্রদায়ের আয়োজনে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকেল চারটায় সান্তাহার পৌরসভার ৭ নং ওয়ার্ডের হরিজন পল্লির মন্দির প্রাঙ্গণে হরিজন পূজা কমিটির আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
পূজা কমিটির সভাপতি উত্তম বাস ফোড়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার দিলদার হোসেন , ৭ নংওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আফতাব হোসেন চুট্টু, পঞ্চায়েত কমিটির সভাপতি গঙ্গা বাঁশ ফোর, সহ-সভাপতি শান্ত বাঁশ ফোর, পূজা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন বাঁশ ফোর,
সাংগঠনিক সম্পাদক স্বপন বাঁশ ফোর, আরো উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল মুকুল, মাহামুদুল আলম, যুবনেতা মানিক হোসেন, রনি হোসেন প্রমুখ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.