
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল বশর চৌধুরীর ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকার শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্র জানায়, বিয়ের দাওয়াত খেয়ে অনুষ্ঠান শেষে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হলে মুখোশধারী ৩:জন দুর্বৃত্ত অতর্কিতভাবে আবুল বশরের ওপর ছুরিকাঘাত করে। হামলার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়।
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ১০নং আহল্লা করলডেঙ্গার ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, “বিয়ের দাওয়াত শেষে বাইরে হাঁটতে বের হলে মুখোশধারী তিনজন বশরের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।
আহত আবুল বশর চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আহ্বায়ক এবং আহলা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.