নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

দেশের প্রথম অনলাইন কোর্স মার্কেটপ্লেস SkillShekhai.com-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নাহিদ হাসান নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
26.6kভিজিটর

দেশে অনলাইন শিক্ষাকে আরও সহজ, স্বচ্ছ ও তথ্যনির্ভর করতে দেশের প্রথম অনলাইন কোর্স মার্কেটপ্লেস SkillShekhai.com আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ১৫ জুলাই ২০২৬ থেকে কার্যক্রম শুরু করা এ প্ল্যাটফর্মটি Lucid International Limited-এর একটি উদ্যোগ।

SkillShekhai.com-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (একাডেমি) কোর্স এক জায়গায় খুঁজে পাওয়া, তুলনা করা এবং সরাসরি সংশ্লিষ্ট একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ১০টিরও বেশি পার্টনার একাডেমির ১০০টির বেশি কোর্স প্রকাশিত হয়েছে। পাশাপাশি ১৫টির বেশি ক্যাটাগরি ও ৫০টির বেশি সাব-ক্যাটাগরির কোর্স সহজেই অনুসন্ধান করতে পারবেন ব্যবহারকারীরা।

প্ল্যাটফর্মটির অন্যতম আকর্ষণ Course Comparison সুবিধা। এর মাধ্যমে একই বিষয়ের একাধিক কোর্সের মূল্য, সময়কাল, সিলেবাস, কোর্সের বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাশাপাশি তুলনা করা যায়। ফলে শিক্ষার্থীদের জন্য সঠিক কোর্স নির্বাচন করা আরও সহজ হবে।

এছাড়াও SkillShekhai.com-এ রয়েছে Verified Academy, Authentic Review, Exclusive Discount, Promo Code এবং সরাসরি একাডেমিতে ভর্তি হওয়ার সুবিধা।

SkillShekhai.com-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) Syfuzzaman Lavlu বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা যেন কোনো বিভ্রান্তি ছাড়াই নিজেদের প্রয়োজন অনুযায়ী সেরা কোর্সটি নির্বাচন করতে পারেন। SkillShekhai সেই লক্ষ্যেই একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক কোর্স সুপারিশ, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম তুলনা, স্কলারশিপ সংক্রান্ত তথ্য, ক্যারিয়ার গাইডেন্স এবং মোবাইল অ্যাপ যুক্ত করা হবে।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x