
নওগাঁয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আস্থা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের অংশগ্রহণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,আস্থা যুব ফোরামের সদস্য এবং নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের কান্ট্রি ডিরেক্টর করিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন।
ডেমোক্রেসিওয়াচের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাস কো-অর্ডিনেটর মহিউদ্দিন মহিন, জেলা সমন্বয়ক কামাল হোসেন শাহ, ক্লাস্টার মনিটরিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম এবং সিনিয়র ফিল্ড অফিসার রিমা ।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.