
অফিস ফাঁকি অভিযোগ আলফাডাঙ্গা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে। আলফাডাঙ্গায় সরকারি কর্মকর্তা বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ যোগদানের পর থেকেই বেশিরভাগ সময় সকাল নয়টায় উপস্হিতি না হয়ে অফিস ফাঁকি দিচ্ছেন বলে চলমান অভিযোগ পাওয়া গেছে । রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯.৩০ টা, এরপর ১০.৩০ টা থেকে ১১ টা পর্যন্ত সর্বশেষ দুপুর ১২টা ১০ মিনিট ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোহা. রফিফুল ইসলাম দপ্তরে নেই। একজন কর্মকর্তা জানান, স্যার অফিসে আসবেন ফরিদপুর থেকে,তার বাসা ফরিদপুরে।
খোজ নিয়ে জানা যায় ৫২ কি.মি.দূরত্ব, বাসে সময় লাগে দুই ঘন্টা। প্রতিদিন আসা যাওয়া করে অফিস করেন।
কয়েক দিনের অনুসন্ধানে দেখা যায়,সকালে সঠিক সময়ে অফিসে আসেন না,বারটার পরে অফিসে যোগদান করেন।
অফিস-প্রধানের অনিয়মের সুযোগ নিচ্ছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
এদিকে উপজেলা শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে সব যেন এলোমেলো। ইমরান নামের এক ব্যক্তি বলেন, তিন ঘণ্টা ধরে অফিসে এসে দাঁড়িয়ে আছি,স্যারকে ফোন দিয়েছি ১১টা ১ মিনিটে বলেছে আসতে এক ঘন্টা লাগবে।বারোটা পার হয়ে গেল দেখা মেলেনি।
নাম প্রকাশের অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, ‘আমি সকাল নয়টার সময় অফিসে এসেছি। এক জায়গায় আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখনও কর্মকর্তা আসে নাই। তাহলে স্কুলে গিয়ে ক্লাস করাবো কি ভাবে?
অফিসের ভিতরে গিয়ে এক কর্মকর্তা কাছে জানতে চাইলে বলেন স্যার অফিস করবেন,বারোটা দিকে অন্য কর্মচারীর কাছে আবারো জানতে চাইলে বলেন স্যার চলে আসছে একটু অপেক্ষা করেন।১২.১৫ মিনিটের সময় তিনি এক পাশে প্রতিবেদককে দেখে মাক্স পরা পরিহিত অবস্থায় ভ্যান থেকে নেমে দ্রুত অফিস রুমে চলে যান।
এভাবে কয়েকদিন ধরে অফিসে গিয়ে সঠিক সময়ে পাওয়া যায়নি।
তার বিরুদ্ধে নিয়মিত অফিসে পাওয়া যায় না বলে একাধিক অভিযোগ আছে।
অনুসন্ধানে গিয়ে জানা গেছে, এ জন্য দুর্ভোগ পোহাতে হয় সরকারি সেবা নিতে আসা মানুষকে। এ ছাড়া অনেক সরকারি কর্মকর্তার পরিবার থাকে ঢাকায়। তারা বৃহস্পতিবার দুপুরের পরে চলে যান, রোববারের অফিসে যোগদান করেন দেরিতে।
এ বিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে বার বার চেষ্টা করলেও তার সাঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী'র মুঠোফোনে একাধিক বার কল দিলে কল রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, সরকারি কর্মকর্তাদের অফিসসূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা। আমি এখন বাহিরে আছি ভাই।সে এভাবে অফিস করে আমার জানা নেই।তবে বিষয়টি দেখবো।
অপরাধীর খোজে প্রতিদিন, যেকোন খবর প্রকাশের জন্য মেইল করুন- wsbnews24@gmail.com
Copyright © 2026 wsbnews24.com. All rights reserved.