নোটিশ:
  • আরো উন্নত ও সুপার ফাষ্ট ওয়েব ডেভেলপের কাজ চলছে।  আমাদের সাথে থাকার জন্য দেশ-বিদেশের সকল পাঠক ও সাংবাদিক'দের ধন্যবাদ।

গোপালগঞ্জে শুক্রবার ৫ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ থাকবে না, যেসব এলাকায় বন্ধ থাকবে সরবরাহ

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
110.5kভিজিটর

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজের জন্য আগামী শুক্রবার (৩১ জুলাই ২০২৬) নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ কেভি সার্কিট হাউজ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৭টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়:
পাওয়ার হাউজ রোড, উদয়ন রোড, মডেল স্কুলের পিছন, কোর্ট মসজিদ, এসপি অফিস, ডিসি বাংলো, পাচুরিয়া, হাসপাতাল রোড, সার্কিট হাউজ, টিবি ক্লিনিক রোড, মার্কাস মহল্লাসহ আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ আরও জানায়, অফিস কার্যক্রম ও এইচএসসি পরীক্ষা বিবেচনায় রেখে শুক্রবার কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে দক্ষ জনবল আনা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কর্তনের কাজ চলবে।

আজ কতৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করিয়াছেন

এ বিষয়ে সকল শ্রেণির গ্রাহকের আন্তরিক সহযোগিতা কামনা করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।

নিউজ শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
Copyright©2025 WSB News24 All rights reserved
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x