বরিশাল জেলার স্বনামধন্য সৎ, নির্ভীক, পরিশ্রমী,আদর্শবান মানবিক জেলা প্রশাসক জনাব খায়রুল আলম সুমন এর বিরুদ্ধে স্বার্থান্বেষী একটি কুচক্রী মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
পারিবারিক একটি মীমাংসিত বিষয় পুঁজি করে সেই পুঁজি বারবার সামনে এনে বরিশাল জেলা প্রশাসককের সম্মানহানি করার জন্য উঠে পড়ে লেগেছে একটি ঈর্ষান্বিত দুর্নীতিবাজ মহল।বরিশাল জেলা প্রশাসক কতিপয় দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ করায় তার এই অপপ্রচারের সূত্রপাত হচ্ছে বলে ধারণা করেছেন একাধিক কর্মকর্তা,কর্মচারী ও বরিশালের সচেতন মহল।
বরিশাল জেলা প্রশাসক বরিশাল জেলার নির্বাচনকালীন কঠিন সময় যোগদান করার পর বরিশাল জেলায় অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ এবং কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের সর্ব মহলের।
বরিশাল জেলার স্বনামধন্য জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বরিশাল জেলায় যোগদান করার পর থেকেই বরিশাল জেলার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখে এবং বাংলাদেশ সরকারের যে সকল কর্মসূচি আছে সকল কর্মসূচি সঠিকভাবে সততার সাথে পালন করে আসছেন অদ্যাবধি।বরিশাল জেলা প্রশাসকের সততার সাথে কাজ করাই যেন অনেকের গায়ের জ্বালা হয়ে দাঁড়ায়। তাই তাকে বিভিন্ন ধরনের মিথ্যা তোহমত দিয়ে অত্র পথ থেকে অন্যত্র সরিয়ে দিতে পারলে আবার এই দুর্নীতিবাজ মহলটি লুটেপুটে খাওয়ার ধান্দা খুঁজছে।
জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বরিশাল জেলায় যোগদানের পরে শতভাগ সততার সাথে যেসব প্রজেক্টসহ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেছেন তা একেবারে দিনের আলোর মত জ্বলজ্বল করছে বরিশাল বাসির চোখের সামনে।
বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বরিশালে যোগদান করার পর থেকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় কে একেবারে শতভাগ দুর্নীতিমুক্ত আখ্যা দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সেবা নিতে আসা একাধিক সেবা গ্রহণ করী প্রার্থীরা।সেবা গ্রহণকারী একাধিক ব্যক্তিরা প্রতিবেদককে বলেন এই ধরনের জেলা প্রশাসক বাংলাদেশের সকল জেলায় দরকার।তারা আরো বলেন বরিশাল জেলা প্রশাসক হিসেবে তিনি আমাদের যে সেবা দিয়েছেন তা আমাদের চিরদিন মনে থাকবে।
বিশেষ করে এল এ শাখায় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের অধিগ্রহণের টাকা পেতে খরচ করতে হয়নি একটি পয়সাও। যাহা একটি বিরল রেকর্ড বরিশালের জন্য।বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সাপ্তাহিক গণশুনানিতে আশা সাধারণ জনগণ বর্তমান জেলা প্রশাসক খাইরুল আলম সুমনকে একজন মানবিক জেলা প্রশাসক উপাধিতে ভূষিত করেছেন বলে জানা যায়।
বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন তার কর্মকান্ডের ব্যাপারে প্রতিবেদককে বলেন, আমি বরিশাল জেলা প্রশাসন হিসেবে যোগদান করার পর থেকে আমার জানামতে একটিও দুর্নীতি করিনি এবং আমার অফিসের কেউ যেন দুর্নীতি না করতে পারে সে ব্যাপারেও যথাযথ চেষ্টা করেছি।যতদিন এই চেয়ারে থাকবো এই চেয়ারের যথাযথ মর্যাদা সামুন্নত রাখার চেষ্টা করব। আপনার ব্যাপারে যে অপপ্রচার চালানো হচ্ছে সে ব্যাপারে কি বলবেন জানতে চাইলে তিনি বলেন, কে কি বলল তাতে আমার কোন কিছু আসে যায় না আমি আমার কর্ম দ্বারাই সবার কাছে পরিচিত হতে চাই।আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আমার কর্মকাণ্ডের ব্যাপারে তদারকি করেন সর্বদা।তাই আমি কোন অপপ্রচারে কর্ণপাত করি না।