সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নওগাঁয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় নওগাঁ পৌরসভার সাত নং ওয়ার্ডের মেরিগোল্ড স্কুল মাঠে মেরিগোল্ড এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও ওই এলাকার সন্তান চিশতি রিগানের সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ সদর পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখল নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, নওগাঁ সদর উপজেলার ৩ নং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সারোয়ার হোসেন চঞ্চল, ওই ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। পরে দোয়া খায়ের শেষে তোবারক বিতরণ করা হয়।